বর্ষসেরা পণ্যের স্বীকৃতি পেল ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’
১ হাজার ২০০ পণ্যকে পেছনে ফেলে ‘বর্ষসেরা পণ্যের’ স্বীকৃতি পেয়েছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: ডেইলি সান
বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে ‘বর্ষসেরা পণ্য’ নির্বাচিত হয়েছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পণ্যটিকে ২০২৬ সালের বর্ষসেরা পণ্য ঘোষণা করে রিমার্ক এইচবি লিমিটেড।
রিমার্ক এইচবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ হাজার ২০০ পণ্যকে পেছনে ফেলে ‘বর্ষসেরা পণ্যের’ স্বীকৃতি পেয়েছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। প্রতিযোগিতায় লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সের মতো আরও অনেক পণ্য ছিল।
রিমার্কের পরিচালক সাদমান সাঈদ বলেন, ‘একটি পণ্যকে সফল করে তোলে ভোক্তার গ্রহণযোগ্যতা। লিলি হুইপড শিয়া বডিওয়াশের ক্ষেত্রে আমরা বিক্রয়ের পাশাপাশি বাজারের প্রতিক্রিয়া এবং ভোক্তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পরই বর্ষসেরা পণ্য হিসেবে একে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’
অনুষ্ঠানে লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল বলেন, ‘আমি বিশ্বাস করি, ভোক্তাদের এই ভালোবাসা লিলিকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে।’
উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক ইতোমধ্যে আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।
