সাবেক প্রতিমন্ত্রী আরাফাত সম্মাননা বোর্ডে ‘পলাতক’ হিসেবে তালিকাভুক্ত
আরাফাতের দায়িত্ব গ্রহণের তারিখ হিসেবে ১১ জানুয়ারি, ২০২৪ লেখা থাকলেও শেষ তারিখের জায়গায় ‘পলাতক’ শব্দটি ব্যবহার করা হয়েছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত
সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে ‘পলাতক’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তার নামের পাশে শেষ দায়িত্বের তারিখের জায়গায় লেখা হয়েছে ‘পলাতক’।
সম্মাননা ফলকটিতে, যেখানে প্রাক্তন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা রয়েছে, সেখানে আরাফাতের দায়িত্ব গ্রহণের তারিখ হিসেবে ১১ জানুয়ারি, ২০২৪ লেখা থাকলেও শেষ তারিখের জায়গায় ‘পলাতক’ শব্দটি ব্যবহার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই সম্মাননা বোর্ডের একটি ছবি শেয়ার করেন।
তিনি ছবিটি শেয়ার করে লেখেন, তথ্য প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয়কে ধন্যবাদ। পলাতকদেরকে পলাতকই তো বলতে হবে।
-6aba61a82202e.jpg)