EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা

সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন এবং কোনো ভোগান্তি বা অনিয়মের শিকার হচ্ছেন কি না, তা দেখতে সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিস পরিদর্শন করেছেন তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা

ছবি: ডেইলি সান

অ অ

তভূমি অফিসে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন এবং কোনো ভোগান্তি বা অনিয়মের শিকার হচ্ছেন কি না, তা দেখতে সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বোরকা পরে পরিচয় গোপন রেখে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে সাধারণ নাগরিকের মতো ভূমিসেবা নেওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে হয়রানি, ভোগান্তি, অতিরিক্ত অর্থ দাবি বা অন্য কোনো সমস্যার বিষয়ে জানতে চান তিনি।

এ সময় ভূমি অফিসের কার্যক্রম, সেবার পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের আচরণও পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। পরিদর্শন শেষে সাধারণ মানুষকে দ্রুত, সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।


ফরিদা খানম বলেন, নিয়মিত আনুষ্ঠানিকভাবে ভূমি অফিস পরিদর্শন করলেও অনেক সময় সেবার প্রকৃত চিত্র পুরোপুরি জানা সম্ভব হয় না। সাধারণ মানুষ কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, তা সরেজমিনে জানতেই সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে এখানে এসেছি।

তিনি আরও বলেন, ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবাগ্রহীতারা যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিয়মিত তদারকির পাশাপাশি আকস্মিক ও সরেজমিন পরিদর্শনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন