বিশ্ব পর্যটন দিবসে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: ডেইলি সান
‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন রাজেশ সিংহ মিথুন, ইন্সপেক্টর (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হকসহ অনেকে।
তারা বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও পর্যটন আকর্ষণের দিক থেকে সুনামগঞ্জ একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। তাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পর্যটনসেবা ও পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে প্রশাসনকে গুরুত্ব দিতে হবে।