নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনা
নতুন বাংলাদেশি হাইকমিশনার আসাদ আলম সিয়াম অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে নয়াদিল্লিতে দায়িত্ব নেওয়ার পর সফরের সময়সূচি ঠিক করার উদ্যোগ আরও জোরালো হতে পারে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পিএম
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময়সূচি চূড়ান্ত করতে ঢাকা-নয়াদিল্লির মধ্যে নতুন করে আলোচনা চলছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন বাংলাদেশি হাইকমিশনার আসাদ আলম সিয়াম অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে নয়াদিল্লিতে দায়িত্ব নেওয়ার পর সফরের সময়সূচি ঠিক করার উদ্যোগ আরও জোরালো হতে পারে বলে জানা গেছে।
তবে ঢাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অমীমাংসিত বিষয়টি। সংশ্লিষ্টদের মতে, সফরটি শেষ পর্যন্ত হবে কি না, তা নির্ধারণে এই বিষয়টি ভূমিকা রাখতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তারেক রহমান তাকে শুভেচ্ছা জানান। মোদিও এর জবাব দেন। দুই নেতার এই শুভেচ্ছা বিনিময়ের পর শিগগিরই সফরের তারিখ চূড়ান্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্প্রতি ঢাকায় এসেছিলেন কি না, সে বিষয়ে কোনো পক্ষই এখন পর্যন্ত নিশ্চিত বা অস্বীকার করেনি। ১৭ সেপ্টেম্বর অজিত দোভালের ঢাকা সফর হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে খবর প্রকাশিত হয়েছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
