EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মী আটক

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ এএম

বরিশালে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মী আটক

ছবি: সংগৃহীত

অ অ

বরিশাল নগরীর বটতলা এলাকায় একটি ভবনে গোপন বৈঠক করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কোতয়ালি মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ওই ভবন থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নগরীর ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী (৪৫), গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন (৪৫), একই এলাকার সঞ্জীব কুমার দাস (৫২), আরশেদ কন্ট্রাক্টর গলির সিফাত (২২), কলেজ অ্যাভিনিউ এলাকার মাহাদি ইসলাম (২৬), দরগাবাড়ি এলাকার ইয়াসিন আরাফাত (৩০), একই এলাকার রফিকুল ইসলাম (২৫), জিহাদ (২২), টুমচর এলাকার নাইম (২৫), শফিকুল ইসলাম, উজিরপুরের সিয়াম ও মেহেন্দিগঞ্জের রাজিব চন্দ্র দাস।

বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, বটতলা এলাকায় হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি গলির ভবনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বৈঠক করছিলেন। পুলিশের দাবি, সেখানে নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও কোতয়ালি মডেল থানা পুলিশ ওই ভবন ঘেরাও করে। পরে সেখান থেকে ১২ জনকে আটক করা হয়।

আটকদের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন