EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ এএম

সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

ছবি: সংগৃহীত

অ অ

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়। পরে একই নির্দেশনা বাস্তবায়নে ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত ‘কোর কমিটি’র সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী, দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এর ধারাবাহিকতায় ডিএমপি সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন