চুরির অপবাদে বাবাকে খুঁটিতে বাঁধল জনতা, মেয়ে এসে খাইয়ে দিল চা-রুটি
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: সংগৃহীত
পেশা যেমনই হোক, সন্তানের কাছে বাবা সবকিছু। তাই বাবার কষ্টে ছুটে আসে তার রাজকন্যা। বরিশালে এমনই হৃদয়ে নাড়া দেওয়া এক ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টাকালে স্থানীয়দের হাতে ধরা পড়ে অনিক সরকার নামে এক যুবক।
ছিঁচকে চুরির আপবাদে তাকে বেঁধে রাখে জনতা। পরে খবর পেয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে ছুটে আসে ওই বাবার রাজকন্যা।
এরপর সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে, বেঁধে রাখা বাবার মুখে তুলে খাইয়ে দেয় তার মেয়ে। স্থানীর এক যুবক বিষয়টি ভিডিও ধারন করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে, মুহুর্তের মধ্যে তা ব্যাপক ভাইরাল হয়।
ঘটনাটিকে নেটিজেনরা হৃদয় বিদারক হিসেবে উল্লেখ করেছে। ছোট মেয়েটির দিক ভেবে চুরির অপবাদে ধরা পড়া যুবককে ছেড়ে দিতে মন্তব্যের ঘরে আবেদন জানায় নেটিজেনরা।