জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর চার দিনের সফরে ৩০ কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চার দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে মাহদী আমিন বলেন, চার দিনে প্রধানমন্ত্রীর ৩০টি প্রকাশ্য কর্মসূচি ছিল। এর মধ্যে জাতিসংঘে উচ্চপর্যায়ের আটটি কর্মসূচি, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট ১১টি প্রাতিষ্ঠানিক কর্মসূচি ছিল। এ ছাড়া প্রধানমন্ত্রী সাতটি বক্তব্য দিয়েছেন।
মাহদী আমিন বলেন, বাংলাদেশের জন্য এটি ছিল একটি উল্লেখযোগ্য জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন। প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে এসব কার্যক্রম দেখার সুযোগ পাওয়াকে তিনি ‘অসাধারণ সৌভাগ্য’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের কণ্ঠস্বর তুলে ধরেছেন।