EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেইলি সান রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে  জিপিএ-৫ প্রাপ্ত ১২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

ছবি: সংগৃহীত

অ অ

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি/সমমান পরীক্ষায়  জিপিএ-৫ প্রাপ্ত ৫ উপজেলার ১২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পরিষদের আয়োজনে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। 

জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের মেডেল, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ  তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন। 

আরও পড়ুন