EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে জেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

ঠাকুরগাঁওয়ে জেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে পেশাজীবীদের করণীয় বিষয়ে জেলা নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শহরের একটি হোটেলে নেটজ-বাংলাদেশ এবং বিএমজেড-এর সহযোগিতায় মানব কল্যাণ পরিষদ-এমকেপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সমাজ সেবক ও সংস্কৃতজন মাসুদ আহমেদ সুবর্ণ।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য প্রভাষক নাজমুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা কমিটির সভাপতি ও সাংবাদিক মোবারক হোসেন, হরিপুর উপজেলা কমিটির প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, বালিয়াডাংগী কমিটির সদস্য রণিতা রাণী ও হরিপুর কমিটির সদস্য লাকী রাণীসহ আরও অনেকে।

সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতাসহ সমাজে ঘটে যাওয়া নানান সমস্যা তুলে ধরেন এবং তা নিরসনে সংগঠনের পক্ষে সুপারিশমালা প্রণয়ন করা হয়।

আরও পড়ুন