EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই হয় নি, হবেও না : তথ্য প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, জামালপুর

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই হয় নি, হবেও না : তথ্য প্রতিমন্ত্রী

ছবি: জামালপুর শহরের গেইটপাড়া এলাকায় জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী। সংগৃহীত

অ অ

সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশে ঠাঁই হয় নি এবং হবেও না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের গেইটপাড়া এলাকায় জেলা বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির এ দেশে কোনো জায়গা নেই। তারা দেশের কোনো উন্নয়ন করেননি। তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা আমাদের টাকা, এই টাকা জনগণের টাকা। তারা এদেশের হাজারো মায়ের বুক খালি করেছে। তাদেরকে বিচারের আওতায় আসতে হবে।

দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন ইয়াসের খান চৌধুরী।

তিনিও আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও গুপ্তরা সুপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারেক রহমানের সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমন অপতৎপরতা রুখতে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে জামালপুরের রাজপথে সর্বদা সোচ্চার থাকতে হবে। চব্বিশের গণহত্যা রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম এ সমাবেশে সভাপতিত্ব করেন।

এসময় বক্তব্য রাখেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এ ই সুলতান মাহমুদ বাবু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলামসহ অনেকে।

পরে সমাবেশ শেষে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গেইটপাড় থেকে বের হয়ে তমালতলা গিয়ে শেষ। এতে জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও থানার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন