জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে সহ-সভাপতি ও সম্পাদক নির্বাচিত
ডেইলি সান রিপোর্ট, জামালপুর
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
ছবি: সংগৃহীত
মানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নিবার্চনে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান জিলানী ও সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম লিয়ন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ সদস্য পদে আজীবন সদস্য ও সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান জিয়াউল হক জিয়া, আজীবন সদস্য মো.সাইদ- বিন-আনোয়ার সজীব, আজীন সদস্য ও সাবেক যুব প্রধান মো. ইকরামুল হক লিটন, আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান সাইফুল আলম খান রিপনসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ সদস্যের কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ ফজলুল হক।
এ সময় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, আজীবন সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, আজীবন সদস্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি মাহাবুবুর রহমান জিলানী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়ন, এডভোকেট ফজলুল হকসহ আরো অনেকে।
এ সময় বক্তারা সমাজের দুস্থ্, আত্মপীড়িত মানুষের পাশে থেকে ও দেশের যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষিত সদস্যদের মানবতার কল্যাণে কাজ করে দেশের ক্রান্তি কালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।