EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী

ছবি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী। সংগৃহীত

অ অ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ পরিদর্শন করেন। এরপর উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদ পরিদর্শন করেন।

এসময় তার সফর  সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো.মাহমুদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজুর রহমান লাবলুসহ উপজেলা ও পৌর বিএনপিমাহ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন