হাম-রুবেলা প্রতিরোধে লক্ষ্মীপুরে টিকা পাবে ৭০ হাজার শিশু
ক্যাচ-আপ টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৭০ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
লক্ষ্মীপুরে হাম-রুবেলা রোগ প্রতিরোধে ক্যাচ-আপ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৭০ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পেডিয়াট্রিক কনসালটেন্ট ডা. ইসমাইল হাসান, আরএমও ডা. অরূপ পাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ও ইমুনাইজেশন অফিসার ডা. মোস্তফা মাহতাব তোয়াহা।
সংশ্লিষ্টরা জানান, ক্যাচ-আপ টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৭০ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। শিশুদের হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
