EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সোহরাওয়ার্দী হাসপাতালে আটক ৫, হস্তান্তরের পর ১ জনের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম

সোহরাওয়ার্দী হাসপাতালে আটক ৫, হস্তান্তরের পর ১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক মো. জনি হোসেন (৩০) অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ৬৩২ নম্বর ওয়ার্ডের ছাদে এসির পাইপ কাটার সময় একজনকে আটক করা হয়। ভোর ৫টা ৫০ মিনিটে ৪২০ নম্বর ওয়ার্ড থেকে মোবাইল চুরির অভিযোগে তিনজন এবং সকাল ৬টার দিকে তৃতীয় তলায় আইসিইউর সামনে এক রোগীর স্বজনকে উত্ত্যক্ত করার অভিযোগে আরও একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মোবাইল চুরির অভিযোগে জনি হোসেন (৩০), জিহান (১২) ও নাদিম (১১); এসির পাইপ কাটার অভিযোগে শাহাদত (৩৫) এবং উত্ত্যক্ত করার অভিযোগে আনিসুর (৩২)।


ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সার্বিক পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ প্রতিরোধে তাদের সদস্যরা আইনানুগ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন