EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে পিকআপভ্যান থেকে ১ লাখ ৭৫ হাজার বিড়ি জব্দ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পিএম

রংপুরে পিকআপভ্যান থেকে ১ লাখ ৭৫ হাজার বিড়ি জব্দ

ছবি: সংগৃহীত

অ অ

রংপুরের কাউনিয়ায় একটি পিকআপভ্যান তল্লাশি করে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে রংপুর ভ্যাট ডিভিশন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে মীরবাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, পরিবহন ও বিপণন এবং রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের অধীন দপ্তরগুলো নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ১০ মিনিটে মীরবাগ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি পিকআপভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা বিড়ির বৈধতা, ব্র্যান্ড, প্যাকেট বা লেবেল, রাজস্ব পরিশোধসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হবে। একই সঙ্গে বিড়িগুলো নকল বা অবৈধভাবে উৎপাদিত কি না, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তা নির্ধারণ করা হবে।

যাচাই শেষে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষের ভাষ্য, অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণের ফলে সরকার রাজস্ব হারায় এবং বৈধ পণ্যের বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হয়। রাজস্ব সুরক্ষা, অবৈধ তামাকজাত পণ্যের বিস্তার রোধ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুন