EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী

নয়াপল্টনের সমাবেশে জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যেরও প্রশংসা করেন রিজভী

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী

নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

অ অ

মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের সমালোচনা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর নৈরাজ্যের প্রতিবাদে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশের মানুষের অধিকার লঙ্ঘন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি দাবি করেন, শুধু একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এখনো বেতন বাড়ানো হয়নি। 

বিরোধীরা কোনো ইস্যু না পেয়ে আগাম সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিভিন্ন বক্তব্য দিয়ে পরাজিত শক্তিকে আশকারা না দেওয়ার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রশংসা করে রিজভী বলেন, তিনি সারাবিশ্বের নিপীড়িত, শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষের কথা তুলে ধরেছেন। তার বক্তব্যকে বিএনপি পূর্ণ সমর্থন জানায়। 

রিজভী আরও বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন এবং বিরোধী দলের অপপ্রচারের মধ্যেও গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন