EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার

ছবি: বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৫দিন ধরে ভাসতে থাকা ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সংগৃহীত

অ অ

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৫দিন ধরে ভাসতে থাকা ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে গভীর সমুদ্র থেকে ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর একটি ট্রলার নিয়ে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণ করছিলেন ৮ জন জেলে।

 এসময় হঠাৎ করে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ওই ট্রলারের একজন জেলে ট্রলার মালিককে ফোন করে বিষয়টি অবহিত করেন। এরপর ট্রলার মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের সহায়তা চায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষনিক কোস্ট গার্ড কোকিলমনি স্টেশন উদ্ধার অভিযান চালিয়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলারসহ ৮ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। ট্রলারসহ জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন