EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আইনি কাঠামোর মধ্যেই সংবাদকর্মীদের অধিকার আদায় করতে হবে: বিচারপতি হাকিম

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

আইনি কাঠামোর মধ্যেই সংবাদকর্মীদের অধিকার আদায় করতে হবে: বিচারপতি হাকিম

বগুড়ায় বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত

অ অ

সংবাদকর্মীদের সমৃদ্ধ ও শক্তিশালী হতে আইন জানার কোনো বিকল্প নেই। আইন সম্পর্কে সচেতন হয়ে আইনি কাঠামোর ভেতর থেকেই নিজেদের অধিকার আদায় করতে হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম এসব কথা বলেন।

‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় তিনি জানান, কোনো সরকারি কর্মকর্তা তথ্য দিতে গড়িমসি করলে তথ্য অধিকার আইনের মাধ্যমে তা সংগ্রহ করতে হবে।

কর্মশালায় প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে কাজ করাই তাদের মূল লক্ষ্য। গুটিকয়েক অপসাংবাদিকতার জন্য পুরো সাংবাদিক সমাজকে দায়ী করা যায় না।

অনুষ্ঠানের সভাপতি বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এর কোন বিকল্প নেই, এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজনীয়তা অনেক। অপপ্রচার ও অপসাংবাদিকতা সম্পর্কে সচেতন থাকতে হবে। দেশের সকলকে আইন মেনেই চলতে হবে, আইন জানার কোন বিকল্প নেই। 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া সেল) আতোয়ার রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা তাদের আর্থিক নিরাপত্তা ও সুবিধার দাবি জানান।

আরও পড়ুন