EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ন্যাশনাল আইডিয়াল কলেজ

বক্তারা পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

লক্ষ্মীপুরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ন্যাশনাল আইডিয়াল কলেজ

লক্ষ্মীপুর টাউন হলে আয়োজিত ন্যাশনাল আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক। ছবি: ডেইলি সান

অ অ

উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির দুই শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ হয়। এরপর কলেজের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিবুল সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালক অ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, আবু তারেক ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।

অতিথিরা শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তাঁরা বলেন, বর্তমান যুগ প্রযুক্তির। তাই জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন শাখার সঙ্গে পরিচিত হয়ে নিজেদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নাটিকা ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে কলেজের সব শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন