EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নভেম্বর-ডিসেম্বরে নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

নভেম্বর-ডিসেম্বরে নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
অ অ

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষে আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পাবলিক পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে ওই সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালির কোনো নজির নেই বলেও জানান তিনি। ইসি আনোয়ারুল বলেন, সরকারের কাছে নির্বাচন উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা চাওয়া হয়েছে।

নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি আরও বলেন, বাস্তবতার নিরিখেই তারিখ পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন