EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পাথরঘাটায় ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ ৫ চোরাকারবারি আটক

ডেইলি সান রিপোর্ট, বরগুনা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

পাথরঘাটায় ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ ৫ চোরাকারবারি আটক

ছবি: সংগৃহীত

অ অ

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করা হয়েছে। এ সময় পাঁচ চোরাকারবারিকে আটক করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদীর এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়।

অভিযানে ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত মাছ ধরার নৌকা ও কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। আটক পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের এবং জব্দ করা সব মালামাল পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন