স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত
সব শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম
ছবিঃ সংগৃহীত
দেশে ক্রমবর্ধমান মাদক ও জুয়া সংশ্লিষ্ট সমস্যাকে চিহ্নিত করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের সচেতন করা, মাদকের ক্ষতিকর দিক তুলে ধরাসহ নানা কর্মসূচি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এসব কমিটি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করবে।
তবে, কমিটির গঠনপ্রক্রিয়া, সদস্যসংখ্যা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
শিক্ষার্থীদের মধ্যে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ যাতে মাদক ও জুয়ার প্রভাবমুক্ত থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে জানানো হয়, গত ৩০ জুন মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এ সংক্রান্ত কমিটির কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ কার্যক্রমে মাদকাসক্তি ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জানানো এবং জুয়ার নেতিবাচক প্রভাব তুলে ধরার মাধ্যমে তাদের মধ্যে প্রতিরোধমূলক মনোভাব গড়ে তোলার চেষ্টা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে এসব কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করবে সংশ্লিষ্ট কমিটি।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সচেতনতা তৈরীর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমও জোরদার করা হবে। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রতিরোধমূলক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।