EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২

ছবি: সংগৃহীত

অ অ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৪৫ জন, ওয়ারীতে ৭৭ জন, মতিঝিলে ৭৩ জন, তেজগাঁওয়ে ১০৯ জন, মিরপুরে ১২৫ জন, গুলশানে ৪২ জন এবং উত্তরা বিভাগে ৩৪ জন রয়েছেন।

এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬টি ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন ও ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন