EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্নীতির অভিযোগে সাবেক হাইকমিশনার সাঈদাসহ তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

দুর্নীতির অভিযোগে সাবেক হাইকমিশনার সাঈদাসহ তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

অ অ

দুর্নীতির অভিযোগে সাবেক বাংলাদেশি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী এবং তাদের দুই ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দেন।

বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের করা আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ২ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং ওই অর্থ বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়েছে দুদক। অভিযোগের অনুসন্ধান ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

আরও পড়ুন