EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে ৪ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

লক্ষ্মীপুরে ৪ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ রয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অন্যদিকে ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও ফাহিমা আক্তারের ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।


পরিবারের সদস্যরা জানান, রবিবার সকালে স্কুল ও মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফেরেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার রাতে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন