EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বালু মহালের অনিয়ম কঠোরভাবে দমন করব: ইউএনও রিপামনি

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

বালু মহালের অনিয়ম কঠোরভাবে দমন করব: ইউএনও রিপামনি

ছবি: ডেইলি সান

অ অ

তাহিরপুর উপজেলায় কোনো ধরনের অনিয়ম হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। বিশেষ করে বালু মহাল নিয়ে অনিয়ম কঠোরভাবে দমনের কথা জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইউএনও রিপামনি দেবী বলেন, কোনো অনিয়ম কাউকে করতে দেব না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা প্রতিরোধ করে তাহিরপুর উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। বালু মহাল নিয়ে যে অনিয়ম রয়েছে, তা কঠোরভাবে দমন করব—আমার পক্ষ থেকে শতভাগ।

রিপামনি দেবী বলেন, ‘৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে পর্যটনসমৃদ্ধ, ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত এ উপজেলার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। যেকোনো প্রয়োজনে আইনসঙ্গত উপায়ে আমার দরজা সবার জন্য খোলা থাকবে।’

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন