EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল লঞ্চের ভাড়া

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল লঞ্চের ভাড়া

ছবি: সংগৃহীত

অ অ

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে নৌযানে যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নতুন ভাড়া বাড়ানোর তথ্য জানানো হয়। এর আগে একই দিনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

লঞ্চ মালিকরা অবশ্য এর চেয়ে বেশি হারে ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। এর আগে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে দেওয়া চিঠিতে তারা যাত্রীপ্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব করেন।

ওই চিঠিতে প্রথম ১০০ কিলোমিটারের জন্য বিদ্যমান প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে শেষ পর্যন্ত প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

আরও পড়ুন