EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে ইভটিজিং প্রতিরোধে এনডিওর মানববন্ধন

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম

লক্ষ্মীপুরে ইভটিজিং প্রতিরোধে এনডিওর মানববন্ধন

ছবি: সংগৃহীত

অ অ

ইভটিজিং প্রতিরোধ এবং নারী ও কিশোরীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে মানববন্ধন করেছে ন্যাশনস ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এনডিও)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে এনডিওর চেয়ারম্যান মো. জহির উদ্দিন বাবর, সদস্য মো. খায়রুল ইসলাম সোহাগ, মো. মোস্তফা কামাল, সুজন দাস ও মো. ফাহিম মুনতাসীর নাঈমসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নারী ও কিশোরীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সংগঠন সূত্রে জানা যায়, ২০১৩ সালে যাত্রা শুরু করা এনডিও ২০১৫ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রমেও যুক্ত রয়েছে।

২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে এনডিও। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও কমিউনিটি ডেভেলপমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইভটিজিং যেখানে, প্রতিবাদ সেখানে’—এই বার্তা সামনে রেখে জনসচেতনতা তৈরিতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন