EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল

ছবি: ফাইল ছবি

অ অ

প্রিপেইড মিটার বাতিল ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রংপুর মহানগরীতে মশাল মিছিল করেছে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা কমিটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় ‘প্রিপেইড মিটার যেখানে, লড়াই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

এর আগে প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ, প্রধান উপদেষ্টা শওকত হোসেন আহমেদ, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি, বীথি দাস নন্দিনী, মাহফুজ হোসেন ও সবুজ রায়সহ অন্যরা।


বক্তারা বলেন, প্রিপেইড মিটার গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তাদের অভিযোগ, আগের সরকারের আমলে নেওয়া এই প্রকল্প এখনো বাতিল করা হয়নি। একই সঙ্গে বিদ্যুৎ সংকটের কারণে গ্রাহকদের ভোগান্তি হচ্ছে।

তারা আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বিভিন্ন পণ্যের দামও বেড়েছে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন