EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সরকারের বেঁধে দেওয়া ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

সরকারের বেঁধে দেওয়া ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল
অ অ

নতুন বাসভাড়া নির্ধারণ করা হয়েছে। সরকারের বেঁধে দেওয়া ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর কিছুক্ষণ আগে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, আজই এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পরই নতুন ভাড়া কার্যকর হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ার কথা ছিল। তবে বাস মালিকেরা এর কম মানতে রাজি ছিলেন না। তারা বাসের রক্ষণাবেক্ষণ ব্যয়ের বিষয়টিও তুলে ধরেছেন।

মন্ত্রী বলেন, যেকোনো ভাড়া বাড়ানোই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে শেখ রবিউল আলম বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

আরও পড়ুন