EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শাহজালালে বিমানের টয়লেটে মিলল ৫০ স্বর্ণবার

মূল্য ১১ কোটি টাকা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

শাহজালালে বিমানের টয়লেটে মিলল ৫০ স্বর্ণবার

বিমানের টয়লেট থেকে উদ্ধার করা ৫০টি স্বর্ণবার। ছবি: সংগৃহীত

অ অ

সিঙ্গাপুর থেকে আসা বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। সে হিসাবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫.৮৩২ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর স্বর্ণ চোরাচালানের আরও বড় চালান শনাক্ত ও জব্দ এবং এর নেপথ্যের চক্রকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

আরও পড়ুন