EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় অর্থায়ন করবে আইপিডিসি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় অর্থায়ন করবে আইপিডিসি

ছবি: সংগৃহীত

অ অ

পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তিনির্ভর ব্যবসার বিকাশে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এর মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা, সবুজ শিল্প এবং বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবসা ও প্রকল্পে অর্থায়নের সুযোগ বাড়বে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুটি স্কিমের আওতায় অর্থায়নের সুযোগ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নূরুন্নবী। আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও এসএমই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আশিক হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিজওয়ান দাউদ সামস বলেন, দায়িত্বশীল অর্থায়ন টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ পুনঃঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের সবুজ অর্থনীতিতে রূপান্তর এবং প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধিতে ভূমিকা রাখা ব্যবসাগুলোর পাশে থাকতে চাই।

আইসিটি খাতের উন্নয়ন-সংক্রান্ত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সফটওয়্যার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, ডেটা অ্যানালিটিকস, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ই-কমার্সসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবসা এবং উদীয়মান প্রযুক্তি খাতে অর্থায়নের সুযোগ তৈরি হবে। এ স্কিমে নির্দিষ্ট যোগ্য আইসিটি পণ্য ও সেবার পাশাপাশি আইসিটি খাতের নারী উদ্যোক্তারাও অগ্রাধিকার পাবেন।

টেকসই অর্থায়ন, এসএমই উন্নয়ন ও দায়িত্বশীল ঋণ প্রদানের ওপর গুরুত্ব দিয়ে আইপিডিসি ফাইন্যান্স এমন ব্যবসা ও উদ্যোগে অর্থায়ন অব্যাহত রাখতে চায়, যা দেশের আরও স্থিতিশীল, উদ্ভাবনী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন