অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের ডিএনএ পরীক্ষাসহ মায়ের ৩ দাবি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
ছরি: সংগৃহীত
অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামিদের বয়স নিয়ে প্রশ্ন তুলে ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে তা যাচাইয়ের দাবি জানানো হয়েছে। অপ্রতিমের মায়ের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কুবি শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আজাদ হোসেন সরকার, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
ড. কামরুন নাহার শীলার দেওয়া তথ্য অনুযায়ী, হত্যা মামলায় গ্রেপ্তার মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬) ঘটনার প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি নেন।
এ ছাড়া ড. নাহিদা বেগম সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন বলেও জানানো হয়। ড. নাহিদার দাবি, ওই গ্যাংয়ের নেতৃত্বে ছিলেন মামলার আরেক আসামি সাইফুল ইসলাম তুহিন (১৯)।
এ ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি।
ড. নাহিদা বেগমের দ্বিতীয় দাবি ছিল, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে। তারা প্রকৃতপক্ষে অপ্রাপ্তবয়স্ক কি না, তা ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রক্রিয়ায় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনের দাবি জানিয়েছেন অপ্রতিমের মা।
ড. কামরুন নাহার শীলা বলেন, আমি অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করেছি। তাঁর অবস্থা খুবই খারাপ। তারপরও তিনি আমাকে কয়েকটি দাবি জানিয়েছেন। তাঁর পক্ষ থেকেই আমি আজ এসব দাবি তুলে ধরছি।
