EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রিহ্যাব প্রেসিডেন্ট পদে আলী আফজালের দায়িত্ব বহাল রাখলেন হাইকোর্ট

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

রিহ্যাব প্রেসিডেন্ট পদে আলী আফজালের দায়িত্ব বহাল রাখলেন হাইকোর্ট

ছবি: সংগৃহীত

অ অ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট পদে ড. আলী আফজালের দায়িত্ব বহাল থাকছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

ড. আলী আফজালের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে ১৫ সেপ্টেম্বর ড. আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশ অমান্য করলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও আইনজীবীর প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।

এর ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বরের সেই সিদ্ধান্ত, যার মাধ্যমে রিহ্যাব প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করা হয়েছিল, তার কার্যকারিতা আপাতত স্থগিত হলো।

আদালতের আদেশের ফলে ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আইনগত অবস্থান বহাল রয়েছে।

আরও পড়ুন