EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চুয়াডাঙ্গা-বাগেরহাটে নতুন পুলিশ সুপার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম

চুয়াডাঙ্গা-বাগেরহাটে নতুন পুলিশ সুপার

ছবি: সংগৃহীত

অ অ

চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে দুই জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।


অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন