EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে বৃক্ষমেলা উদ্বোধন

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

গাজীপুরে বৃক্ষমেলা উদ্বোধন

ছবি: 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরে বৃক্ষমেলা উদ্বোধন, সংগৃহীত

অ অ

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরের রাজবাড়ি এলাকার রথখোলা মাঠে বন বিভাগের বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ভাওয়াল সম্মেলনকক্ষে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মঈনুল হুসাইন তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো.বশিরুল আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন ও পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক আরেফিন বাদল।

আরও পড়ুন