EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশের নবাগত কমিটির সদস্যদের নিয়ে সচেতনতামূলক সভা। ছবি: ডেইলি সান

অ অ

লক্ষ্মীপুর জেলার কমিউনিটি পুলিশের নবাগত কমিটির সদস্যদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যদের করণীয়, বর্জনীয় এবং পুলিশের সঙ্গে সমন্বয়ের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে সততা, দায়িত্বশীলতা ও সচেতনতার সঙ্গে ভূমিকা রাখার ওপর জোর দেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক-এর সভাপতিত্বে সভায় কমিউনিটি পুলিশের দায়িত্ব-কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় যেকোনো ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সদস্যদের সচেতন করা হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ মো. এমরান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম শ্যামল। তাঁদের সঙ্গে তিনজন সাংবাদিকও এই নবাগত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা। এ ছাড়া কমিউনিটি পুলিশের নবাগত কমিটির সদস্যবৃন্দ সভায় অংশ নেন।

আরও পড়ুন