EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রায়পুরে ৪৮৬ দরিদ্র-অসহায় পেল মানবিক সহায়তা

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

রায়পুরে ৪৮৬ দরিদ্র-অসহায় পেল মানবিক সহায়তা

ছবি: লক্ষ্মীপুরের রায়পুরে ৪৮৬ জন দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুরের রায়পুরে ৪৮৬ জন দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  রবিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, রায়পুরের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রায়পুর উপজেলার প্রায় ৪৮৬ জন গরিব, দুস্থ ও অসহায় মানুষের হাতে মানবিক সহায়তার নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন