EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে ৮৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডেইলি সান রিপোর্ট, টেকনাফ (কক্সবাজার)

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

কক্সবাজারে ৮৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এরফান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ৩৪ বিজিবির রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারটির নিচে অভিনব কায়দায় লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

আটক এরফান কক্সবাজার সদর দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে।

বিজিবি জানায়, এ ঘটনায় টেকনাফের সাবরাং সিকদার পাড়া এলাকার মৃত জহির আহম্মেদের ছেলে কাদের (৪৫) ও কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মুনসুর (৫৫) পলাতক রয়েছেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক এরফানকে ইয়াবা ও জব্দ মালামালসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন