EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

রোববার (২০ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ১৯৭২ সালে ইতালি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সূচনা হয়। বাংলাদেশি অভিবাসীদের প্রতিও ইতালি সবসময় সহযোগিতার মনোভাব দেখিয়ে আসছে।

ইতালির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ইতালির দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতালি সবসময় সমর্থন দিয়ে আসছে। দুই দেশের সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও জোরদার করতে ইতালি আগ্রহী।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিকপণ্য প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণে ইতালিতে রপ্তানি হচ্ছে।

সাক্ষাতে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, চলমান রোহিঙ্গা সংকটের সমাধান এবং জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান ও কূপ খননের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে ইতালির দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন