EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আখাউড়ায় সীমান্তের শূন্যরেখা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

আখাউড়ায় সীমান্তের শূন্যরেখা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ছবি: নিহত শাকিল

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে ময়নাতদন্তের জন্য সেটি ভারতে নিয়ে যাওয়া হয়।


তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন