EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সচিবালয় মেট্রোরেল স্টেশনের পাশে ককটেল বিস্ফোরণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ এএম

সচিবালয় মেট্রোরেল স্টেশনের পাশে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রায় দেড় ঘণ্টা আগে কমলাপুর রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। একটি শব্দ শুনেছি। তবে কোন পাশে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।’

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেখানেও কেউ হতাহত হয়নি।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বলেন, কে বা কারা ককটেলটি বিস্ফোরণ করেছে, তা শনাক্তে কাজ চলছে। এ ঘটনার পর কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অল্প সময়ের ব্যবধানে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন