EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মিরপুরে দুই বাসে আগুন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

মিরপুরে দুই বাসে আগুন

ছবি: রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সংগৃহীত

অ অ

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। অন্যদিকে প্রায় একই সময়ে সন্ধ্যায় মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাসটি চলন্ত অবস্থায় থাকাকালে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাসটিতে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

মিরপুর ১ এর বাসে আগুন লাগার বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  হাফিজুর রহমান বলেন, কে বা কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তবে বাসটি পুরোপুরি পোড়েনি। বিষয়টি খতিয়ে দেখতে আমরা কাজ করছি। 

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে এবং স্থানীয়রা বাইরে থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন