শিশুসাহিত্যিক আখতার হুসেন লাইফ সাপোর্টে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ এএম
শিশুসাহিত্যিক আখতার হুসেন। ছবি: সংগৃহীত
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন শিশুসাহিত্যিক আখতার হুসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা সংকটজনক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গণমাধ্যমকে জানান, আখতার হুসেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
আখতার হুসেনের ছেলে প্রমিত হুসেন হাসপাতালে তাঁর বাবার পাশে রয়েছেন। তিনি জানান, তাঁর বাবা আগে থেকেই ক্যানসারে আক্রান্ত। কয়েক দিন আগে রক্তচাপ কমে যাওয়া ও অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে সেখানে।
প্রমিত হুসেন বলেন, চিকিৎসকেরা তাঁর বাবার শারীরিক অবস্থাকে সংকটজনক বলে জানিয়েছেন। তিনি আখতার হুসেনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
শিশুসাহিত্যিক আখতার হুসেন দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যে অবদান রেখে আসছেন। তিনি প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।