সেনাবাহিনীর শুটিংয়ে চট্টগ্রামের বাজিমাত, শ্রেষ্ঠ শুটার ইউসুফ আলী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব। আর ব্যক্তিগত সাফল্যে শ্রেষ্ঠ শুটার নির্বাচিত হয়েছেন যশোর সেনা শুটিং ক্লাবের সৈনিক মো. ইউসুফ আলী। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে ঘাটাইল সেনা শুটিং ক্লাব।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি শুটিং কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে সাতটি ডিভিশনের মোট ৮৪ জন শুটার অংশ নেন। প্রতিযোগিতা শুরু হয় ১৩ সেপ্টেম্বর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল এম খায়ের উদ্দীন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিট ও সংস্থার সেনাসদস্য এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া শুটাররা উপস্থিত ছিলেন।