টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
ডেইলি সান রিপোর্ট, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে নগদ দুই হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বুধবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। একপর্যায়ে ওই এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
আরও পড়ুন