EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন বিমানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছর থেকে এ সেবা চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে বিমানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিমান চলাচলে সহযোগিতা, উড়োজাহাজ ক্রয়, বিনিয়োগ ও পর্যটন নিয়ে আলোচনা হয়।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

তবে যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ‘ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট’ (আইএএসএ) ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করা জরুরি বলে জানান মন্ত্রী।

রশিদুজ্জামান মিল্লাত জানান, ইতোমধ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়েছে।

আরও পড়ুন