EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির বৈঠক

ছবি: সংগৃহীত

অ অ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. আহমেদ জামশিদ মোহাম্মদের বৈঠক হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করা এবং উদীয়মান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতা ও সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি দেশে সংস্থাটির চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা, সক্ষমতা বৃদ্ধি, রোগের নজরদারি এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে সহায়তার কথা উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

আরও পড়ুন